আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং কমিউনিটির উন্নয়নে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে কাউন্সিলর ও সুধীজনদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) স্থানীয় সময় দুপুর ১টায় বৃটেনের ক্যামডেন টাউনের উডি চারকোল রেস্টুরেন্টে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের সভাপতি সৈয়দ করিম (ছায়েম)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্যামডেন কাউন্সিলর শাহ মিয়া। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের ক্ষুদে সদস্য ইয়াসিন ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়।

রায়হান রেহান-এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফ.এন ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ফাউন্ডার সদস্য ও ক্যামডেন সাবেক কাউন্সিলর রাহেল বক্স, ক্লাবের সহ-সভাপতি জরিফ আহমদ, মনজুর হোসাইন।

এসময় ক্লাবের অন্যতম সদস্য সামির আহমদ, জাওয়াদ তাহমিদ সামি সহ ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ক্লাবের সভাপতি সৈয়দ করিম (ছায়েম) আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তরুণদের মাঝে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলার প্রসার, সুযোগ-সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্য ও মানসিক বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ক্যামডেন কাউন্সিলর শাহ মিয়া ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, ক্যামডেন টাইগার্স ক্রিকেট ও ব্যাডমিন্টনের পাশাপাশি ছোট বাচ্চাদের খেলাধুলায় সম্পৃক্ত করার যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, তা সত্যিই অনুকরণীয়। এই ধরনের আয়োজন তরুণ ও ছোট বাচ্চাদের মাঠবিমুখতা দূর করে খেলাধুলায় উৎসাহিত করবে এবং একটি সুস্থ-সবল কমিউনিটি গঠনে ভূমিকা রাখবে।

অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে ক্লাবের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং আগামীতে তরুণদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে, একটি স্বাস্থ্যকর ও সংযুক্ত কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।