গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মৌলভীবাজার জেলা কার্যালয়
“প্রেস বিজ্ঞপ্তি”
মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা
জুন ০৮, ২০২৬ খ্রি.
মৌলভীবাজার জেলার সদর উপজেলার কোর্ট রোডে অবস্থিত মিঠাই এর বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় ও সেবা প্রদানের ক্ষেত্রে অবহেলা করা। পরবর্তীতে তদন্ত করে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ও এরিয়া ম্যানেজারে লিখিত স্বীকারোক্তি এবং ভবিষ্যতে এই ধরণের কর্মকান্ড সংঘঠিত হবে না মর্মে লিখিত আশ্বাসের প্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানকে ২০,০০০/- জরিমানা করা হয়। মিঠাই যেহেতু প্রাণ আরএফএল কোম্পানির একটি প্রতিষ্ঠান দামও বেশি সেহেতু তাদের মত একটি সুনামধন্য প্রতিষ্ঠানের কাছে এই রকম সেবা কাম্য নয়। এছাড়াও তাদের বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ ছিল। ভবিষ্যতে এই রকম অবহেলা থাকলে প্রতিষ্ঠানটি সিলগালা করে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে। নিরাপদ খাদ্য নিশ্চতকরণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
(মোঃ আল-আমিন)
সহকারী পরিচালক
মৌলভীবাজার জেলা কার্যালয়
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার।






