আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়ায় প্রতারণা মামলায় রেইনবো হাসপাতালের পরিচালক পিন্টু গ্রেফতার

 (বগুড়া) প্রতিনিধি:

 বগুড়ায় প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আমিরুজ্জামান ওরফে পিন্টু (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি) বগুড়া ক্যাম্প।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আমিরুজ্জামান গ্রেফতার এড়াতে বগুড়া সদর উপজেলার মালগ্রাম খন্দকারপাড়া এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত আনুমানিক ৪টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আমিরুজ্জামান ওরফে পিন্টু বগুড়া সদর উপজেলার মালগ্রাম খন্দকারপাড়ার বাসিন্দা। তিনি সিআর মামলা নং-৯৬৩/২৬, সদর থানার ৪০৬/৪২০/১০৯ ধারার প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। র‌্যাব জানায়, পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মোট ৫২টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।