আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত- মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান প্রধানমন্ত্রীর 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : কারো হাতে গাদা ফুলের মালা, কারো হাতে ফুলের পাপড়ি ভর্তি ডালা। সড়কের দু’পাশে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে সিলেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা যায় অসংখ্য নেতা কর্মীকে ।

বুধবার সকালে সিলেট নগরীর চৌকিদিখি এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মত সিলেট বিভাগ সফরে আসলেন তারেক রহমান। সিলেট আসার পর দলীয় নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

সরেজমিন দেখা যায়, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে চৌকিদেখি এলাকা হয়ে সবুজ চাবাগানের পাশ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে দেন লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা।  চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। 

চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়াও সিলেট নগরের আরও তিনটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন।

সিলেট থেকে ফেন্সুগঞ্জ হয়ে রাজনগর সড়কের দুপাশে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। পরে  সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী। 

পরবর্তীতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান করেন। জনসভায় প্রধানমন্ত্রী ৫০ জন চা শ্রমিকের ঘর নির্মানের জন্য দুই লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন এবং উক্ত সময়ই তিনজনকে ২লক্ষ টাকার চেক প্রদান এবং তিনি উল্লেখ করেন বাকী পরিবারের বরাদ্দকৃত টাকা প্রশাসনের মাধ্যমে দেয়া হবে।