আজ-  ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কার্ডিফ জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এর নতুন কমিটি গঠন «» সিলেটের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে- কাইয়ুম চৌধুরী «» কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার লায়েস মিয়া «» চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে  ৪র্থ ধাপে রামপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» মাওলানা আবদুল আহাদ সাহেবের মৃত্যুতে আনজুমানে আল ইসলাহ  কমলগঞ্জ পৌর শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ। «» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৮ হাজার ঘনফুট বালু, এক্সক্যাভেটর ও ৫টি মেশিন জব্দ «» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘিতে বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২১ জুন) মাননীয় পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের দিকনির্দেশনায় আদমদীঘি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ নওগাঁ সদর উপজেলার নিউ সাহাপুর (বাহারপট্টি) এলাকার মো. আব্দুল খালেক (৪৩)-কে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) মো. রফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘি উপজেলার বড় আখিড়া (প্রামানিকপাড়া) এলাকার মো. রবিউল ইসলাম ওরফে আকাশ (১৯)-কে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আদমদীঘি থানা পুলিশ।