আজ-  ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কার্ডিফ জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এর নতুন কমিটি গঠন «» সিলেটের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে- কাইয়ুম চৌধুরী «» কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার লায়েস মিয়া «» চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে  ৪র্থ ধাপে রামপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» মাওলানা আবদুল আহাদ সাহেবের মৃত্যুতে আনজুমানে আল ইসলাহ  কমলগঞ্জ পৌর শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ। «» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৮ হাজার ঘনফুট বালু, এক্সক্যাভেটর ও ৫টি মেশিন জব্দ «» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার)  :

 মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে সুবিধাবঞ্চিত ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

রবিবার (২১ জুন) সকালে আদমপুরস্থ গুড নেইবারস কার্যালয়ের সম্মুখে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

স্বাস্থ্য ক্যাম্পেইন উদ্বোধনী ও সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা. সম্পা রানী পাল, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডা. হেপী দাশ।

সিডিপি ব্যবস্থাপক এন্ড্রোক মন্ডল এর সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের শিক্ষক নীহার কান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব এর সহসভাপতি পিন্টু দেবনাথ,  আদমপুর সিডিপির চেয়ারপার্সন একেএম আব্দুস সালাম,  সিনিয়র হেলথ অফিসার বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সিডিপির সদস্য আব্দুল সালাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধরা যাতে সহজেই  চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এই ধরণের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানান।

দিনব্যাপী চলা এই ক্যাম্পে আগত ১২০ জন রোগীকে উন্নত চিকিৎসাসেবা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরে ২০০ জনকে পুষ্টিকর খাবার ও হাইজিন পণ্য প্রদান করা হয়।