আজ-  ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থীদের সফলতা ও মরহুম আখলিছ মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন। 

মৌলভীবাজার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের সার্বিক সফলতা কামনা এবং মাদরাসার উলুয়াইল ইসলামিয়া এতিমখানার সাবেক  কোষাধ্যক্ষ মরহুম মোঃ আব্দুর রহমান আখলিছ মিয়া সাহেবের রূহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ (সোমবার) মাদরাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ সাহেব।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলিম পরীক্ষার্থী মুহাম্মদ  রনি আহমদ ও মুহাম্মদ আশরাফুল ইসলামের কুরআনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। 

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর মোলাইম মল্লিক সরাই ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ হযরত 

​মাওলানা মোঃ শামসুল ইসলাম,  মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য বকসি কাওসার রশিদ সাহেব, 

​জনাব আবিল হাছান, কানাডা প্রবাসী।

​জনাব সিরাজুল ইসলাম, সদস্য, গভর্নিং বডি। মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল 

​মুফতি মোঃ হাবিবুর রহমান,

​এছাড়াও মাদরাসার শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ফারুক মিয়া, মোজাহিদুল ইসলাম আজমী, মাওলানা মোঃ আব্দুর রকিব ও মাওলানা মোঃ শামসুদ্দিন প্রমুখ। 

পরীক্ষার্থীদের পক্ষে বিদায়ী বক্তব্য প্রদান করেন আলিম পরীক্ষার্থী মোঃ লুকমান আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র নাতে রাসূল (সা.) পরিবেশন করেন শিক্ষার্থী সাদিকুর রহমান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা বশির আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সফলতার জন্য কঠোর পরিশ্রম, আল্লাহভীতি, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের কোনো বিকল্প নেই। আলিম পরীক্ষার্থীরা যেন ভালো ফলাফলের মাধ্যমে মাদরাসা, পরিবার ও দেশের সুনাম বৃদ্ধি করতে পারে, সে জন্য সবাইকে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।”

পরিশেষে প্রিন্সিপাল সাহেবের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান টি সম্পন্ন হয়।