আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

নওগাঁ পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চকজয়রাম গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃত আসামি মো. রুবেল হোসেন (৩০), পিতা-মৃত আমজাদ, সাং-চকজয়রামের বসতবাড়ির ভেতরে ফাঁকা খলিয়ানে তল্লাশি চালানো হয়। এ সময় মো. রুবেল হোসেন (৩০) এবং মো. রবিউল ইসলাম (২০), পিতা-মো. আলম হোসেন, সাং-শিবপুর, উভয় থানা-পত্নীতলা, জেলা-নওগাঁকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে মোট ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।