আজ-  ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

বগুড়া সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার

বগুড়া সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির নবাগত পরিদর্শক খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে সোমবার রাতে মাদক বিরোধী অভিযানে পৌর শহরের ইয়ার্ড কলোনি এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফাতেমা বেগম (৫০) সান্তাহার পৌর সভার পাঁচ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনি এলাকার ইউসুফ আলীর মেয়ে। আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালত পাঠানো হয়েছে। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, গোপন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে আমি আমার সঙ্গীয় ফোর্স সহ পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার বটতলা এলাকা থেকে মাদক বিক্রয়ের সময় ফাতেমাকে হাতে নাতে গ্রেপ্তার করি। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, সোমবার সন্ধ্যায় পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ফাতেমাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারা গারে পাঠানো হয়েছে।