মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুইটি সফল অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ ৮জন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে শেরপুর পুলিশ ফঁাড়ির টিম। এ সময় একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয় এবং প্রায় ২০ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়। গত ২০ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফঁাড়ির একটি টিম অভিযান পরিচালনা করে একটি আইসার ট্রাক (রেজিঃ নং: যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। পরবর্তীতে ট্রাক তল্লাশিকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ মোট ৮,৬৫,৮২২/- টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। উক্ত ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২৭, তারিখ: ২১/০৬/২০২৬, রুজু করা হয়। অপরদিকে, ২১ জুন- ২০২৬ সকাল ৮ ঘটিকার দিকে একই টিম শেরপুর চত্বরে চেকপোস্ট অভিযান পরিচালনাকালে সিলেটের দিক হতে ঢাকাগামী কঅঋও ঞজঅঠঊখঝ এর একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং: ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি করে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়। উক্ত বাসটির আনুমানিক মূল্য ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধেও মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২৮, তারিখ: ২১/০৬/২০২৬, একই ধারায় মামলা রুজু করা হয়। উভয় অভিযানে আট জন আসামি গ্রেফতার করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বাস জব্দ করা হয়েছে। এছাড়া ভারতীয় ভোগ্যপণ্য ও ৩৭২টি কম্বলসহ মোট প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
অপরদিকে,
বড়লেখায় সিধেল চুরির রহস্য উদঘাটন, চুরি হওয়া মালামালসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিধেল চুরির একটি ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় কামরান আলী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। বড়লেখা থানার মামলা নং-২৩, তারিখ ২১ জুন ২০২৬, একটি সিধেল চুরির ঘটনায় তদন্তকালে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চুকারপুঞ্জি এলাকার মোঃ কামরান আলী (২৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার হেফাজত থেকে চুরি হওয়া একটি ওয়ালটন ফ্রিজ, তোষক, সোফা, পর্দা, বিছানার চাদর, বালিশ, কঁাথা, রান্নার বিভিন্ন সামগ্রীসহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত গ্রিন ক্যাব অটোরিকশা জব্দ করা হয়েছে।
ছবি সংযুক্ত।






