আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “হীড বাংলাদেশ” এর উদ্যাগে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় উচ্চশিক্ষা বৃত্তি প্রদান এবং ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ৭৫ জন মেধাবী ছাত্র- ছাত্রীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়। বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় হীড বাংলাদেশ কমলগঞ্জের প্রজেক্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
হীড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পুর সভাপতিত্বে ও কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান গাজীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, হীড বাংলাদেশ এর সিলেট বিভাগের প্রকল্প পরিচালক ফ্রান্সিস হাজং, লিয়াজু কর্মকর্তা এবং ব্যবস্থাপক কেপিএম নুরুল আলম সিদ্দিকী, সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও এসআই মাহবুব প্রমুখ। এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, প্রভাবতী সিনহা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তন্নি বৈদ্য তমা ও রাফসান আহমেদ রাকিব।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ৫১ জন এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ২৪ জনকে ৩ লক্ষ ১১ হাজার টাকা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও হীড বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।