আজ-  ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজাের ১,৭১৪িট অিভযােন ৪৩২িট মাদক মামলা : ৪৯৪ জন ব্যিক্ত েগ্রফতার «» সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ «» সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫ «» শ্রীমঙ্গল সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক সভা, বিজিবির টহল জোরদার «» সান্তাহারে প্রতিবেশী দ্বারা নিহত রাকামনির পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিলেন  আসক ফাউন্ডেশন  «» কমলগঞ্জে হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল পবিত্র জুমাবার।  «» বিষপানে প্রেমিকের মৃত্যু প্রমিকার বাবার ঘরবাড়ি ভাঙ্গচুর «» মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» বাল্যবিবাহ আত্মহত্যা, অপহরণ ও ইভ টিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিলেন আদমদীঘি থানার ওসি

বাল্যবিবাহ আত্মহত্যা, অপহরণ ও ইভ টিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিলেন আদমদীঘি থানার ওসি

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া আদমদীঘি ২৪ জুন ২০২৬: শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে বাল্যবিবাহ, আত্মহত্যা, অপহরণ, ইভ টিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি)। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল, আত্মহত্যার ভয়াবহ পরিণতি, অপহরণ ও ইভ টিজিং প্রতিরোধে করণীয় এবং মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, হয়রানি বা অপরাধমূলক ঘটনার বিষয়ে দ্রুত অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সচেতন নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস. এম. জুয়েল রানা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।