আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

কমলগঞ্জে হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল পবিত্র জুমাবার। 

কমলগঞ্জে হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল পবিত্র জুমাবার। 

মৌলভীবাজারের কমলগঞ্জের হযরত শাহ্ আজম (রহ.) দরগাহ্ শরীফের পীর ছাহেব এবং ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন উস্তাদ, হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব (রহ.)-এর ৫ম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল ২৬ জুন (পবিত্র জুমাবার)।

​এই উপলক্ষে আগামীকাল বাদ এশা হযরত শাহ্ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

​আয়োজকরা জানিয়েছেন, মরহুমের ঈসালে সাওয়াব  উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান, দালাইলুল খাইরাত ও হিজবুল বাহার খতম। এরপর বাদ এশা বিশেষ দোয়া মিলাদ  মাহফিল অনুষ্ঠিত হবে।

​উক্ত মহতি দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি, মরহুমের ছাত্র, আশেকান ও ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিতি কামনা করা যাচ্ছে।