আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

নওগাঁ মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার টাকাসহ নারী আটক

(নওগাঁ) প্রতিনিধি : জনগণের দেওয়া তথ্য এবং নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মান্দা উপজেলায় এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই আশীষ কুমার সান্যাল ও সঙ্গীয় ফোর্স উপজেলার ভারসো ইউনিয়নের ভারসো ঋষিপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানকালে কুখ্যাত নারী মাদক কারবারি ডলি রানীকে গ্রেফতার করা হয়। এ সময় তার ও তার পলাতক স্বামী সমোর সাহা ওরফে সুমন-এর হেফাজতে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা অবস্থায় ৫০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার ও জব্দ করা হয়। এছাড়া ডলি রানীর কাছ থেকে মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি এবং তার পলাতক স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ।##