আজ-  ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে দুইদিনব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» শমশেরনগর হাসপাতাল পরিদর্শনে ড. ওয়ালী তছর উদ্দিন -এর সার্বিক সহায়তার আশ্বাস «» ২০২৬-২৭ অর্থবছরের সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা «» ঢাকা বাসস্ট্যান্ডে যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার, প্রস্তাবিত ট্রাক টার্মিনাল পরিদর্শন «» মৌলভীবাজার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। «» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু «» কমলগঞ্জে পবিত্র আশুরা উদযাপন «» কমলগঞ্জে পবিত্র আশুরা উদযাপন ও হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন।

মৌলভীবাজারে ক্রীড়া অফিসের আয়োজনে সঁাতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি \ তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সঁাতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সঁাতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৮ জুন) রবিবার মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সঁাতার প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বালকরা বুক সঁাতার, চিৎ সঁাতার, প্রজাপতি সঁাতার ও মুক্ত সঁাতার ইভেন্টে অংশগ্রহণ করে। সঁাতার প্রতিযোগিতার চারটি ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থ’ান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে জেলা ক্রীড়া অফিস কতর্ৃক পুরস্কার বিতরণ করা হয় এবং একই সাথে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসবাপী সঁাতার প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। সঁাতার প্রতিযোগিতা পরিচালনা করেন জেলা সঁাতার কোচ মোঃ সাইফুল ইসলাম ও পারভেজ আহমেদ। উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে সঁাতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সঁাতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইকবাল সরকার। বিশেস অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতা সদস্য লন্ডন প্রবাসী আতিকুর রহমান, আবিদুর রহমান সহ একাটুনা ইউনিয়নের গণ্যমান্য বাক্তিবর্গ সুধীজন ও শির্ক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবি ৫টি।