আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

নওগাঁয় ডাক কর্মচারীদের আন্দোলন

(নওগাঁ) প্রতিনিধি :

অবিভাগীয় ডাক কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে যৌথভাবে কর্মবিরতির ঘোষনা দিয়েছে ডাক কর্মচারীদের কয়েকটি সংগঠন। কর্মসূচী সফল করতে সোমবার (২৯ জুন ২০২৬) নওগাঁয় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাক কর্মচারী সমিতি ও ডাক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। দুপুরে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ শাখা ডাক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইদ্রিস আলী শেখ। এসময় স্থানীয় শাখা ডাকঘর কর্মচারীদের মধ্যে বাদল হোসেন, ফিরোজ হোসেন, মাহফুজুর রহমান, ওয়াজেদ আলী বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন শাখা ডাকঘর কর্মচারী মো: ইব্রাহীম খলিল। বক্তারা বলেন, সরকারী দ্বায়িত্ব পালনকারী প্রায় ২৩ হাজার অবিভাগীয় ডাক কর্মচারী বৈতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্তিতে চরম বৈষম্যের শিকার। তাদের দৈনিক বেতন মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা। অল্প বেতনে পরিবার পরিজন নিয়ে তাদেরকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আগামী ৫ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৬ জুলাই থেকে সারাদেশে ৮ হাজার শাখা ডাকঘরে অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারীদেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নওগাঁ প্রধান ডাকঘরে গিয়ে কর্মসূচী শেষ করেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন।