আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

বগুড়ায় সিএনজি চালককে শ্বাসরোধে হত্যা, সিএনজি ছিনতাই

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক সিএনজি অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করে তার সিএনজি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আন্ধারে ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মান্নান (৫০) গাবতলী উপজেলার বালিয়ানডোঙ্গা গ্রামের আফজাল হোসেন মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি সারিয়াকান্দি যাওয়ার কথা বলে মান্নানের সিএনজি ভাড়া করেন। পথে দড়িপাড়া গ্রামের আন্ধারে ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। সোমবার ভোরে স্থানীয়রা ব্রিজের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে সারিয়াকান্দি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে থানায় নিয়ে যায়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে চালক মান্নানকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।