আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

শ্রীমঙ্গলে প্লাস্টিক দূষণ রোধে  শিক্ষার্থীদের নিয়ে ‘ইকো ক্রাফট’-এর সচেতনতামূলক সেশন



সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান সংকটের এই সময়ে প্লাস্টিক দূষণ পরিবেশের অন্যতম বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা পৃথিবীর সব মানুষের মোট ওজনের চেয়েও বেশি। উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হলেও অবশিষ্ট অংশ মাটি, নদী ও সমুদ্রে জমে পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে পরিবেশবাদী সংগঠন ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’ একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে।

রবিবার দুপুরে শ্রীমঙ্গলের বিষামনি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সেশনে নবম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সেশনে প্লাস্টিকের দীর্ঘস্থায়ী প্রভাব, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে ব্যক্তি ও সমাজের করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা ও বাস্তবায়নে ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’-এর সদস্য এ কিউ এম নাঈম আর রহমান, ফাতেমা বেগম, মোছা. তিন্নি আক্তার, মো. রেজাউল করিম, মো. মিহাদ হাসান, কংকা পাল এবং মো. শাহেদ আহমেদ রানা সক্রিয় ভূমিকা পালন করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা করা হবে। পাশাপাশি প্লাস্টিক দূষণ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তারা।