৩০ জুন ২০২৬
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬: হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) ও টিআইবির পর্যালোচনা ও সুপারিশ’ বিষয়ক পরামর্শ সভার সংবাদ সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে শুভেচ্ছা!
‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬: হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) ও টিআইবির পর্যালোচনা ও সুপারিশ’ বিষয়ক একটি পরামর্শ সভা আয়োজন করছে টিআইবি। সভায় উপস্থিত থাকবেন এইচআরএফবির অংশীজনসহ টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
অনুষ্ঠানের তারিখ: ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার
সময়: বেলা ১১:০০টা
স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমণ্ডি, ঢাকা
উক্ত আয়োজনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক
আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩১০৭৮৬৮






