আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

আরও সহজ, আধুনিক ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারে যাত্রা শুরু করল নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টার (জিপিসি)। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে সেন্টারটি ‘মনিপুরী’ ডিজাইনের আদলে সাজানো হয়েছে। সেন্টারটি থেকে সব ধরণের আধুনিক ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

একটি গ্রাহকবান্ধব ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে মৌলভীবাজারে সম্প্রতি গ্রামীণফোনের এই সেন্টারটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ। এসময় জিপিসিতে আসা একজন গ্রাহককে সরাসরি সেবা সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিলেট সার্কেল বিজনেস হেড (সিবিএইচ) তৌফিক জাহান, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স সার্ভিসেস আব্দুল্লাহ আল মাহমুদসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়িক অংশীদার এবং সাধারণ গ্রাহকরাও উপস্থিত ছিলেন।

নতুন এই পরিবেশ বান্ধব জিপিসিটি শুধু একটি সেবাকেন্দ্রই নয়, বরং এমন একটি ওয়ান-স্টপ হাব যেখানে গ্রাহকরা গ্রামীণফোনের সব আধুনিক ডিজিটাল সেবা এবং সর্বশেষ সংস্করণের হ্যান্ডসেটগুলো পাবেন। স্থানীয় জনগোষ্ঠীর কাছে গ্রামীণফোনের নিত্যনতুন উদ্ভাবনী পণ্য এবং আধুনিক ডিজিটাল সেবাগুলো প্রদর্শন ও পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ বলেন, “মৌলভীবাজারের গ্রাহকদের জন্য মানসম্মত ও দ্রুততম সেবা নিশ্চিত করতে এই গ্রামীণফোন সেন্টারটি উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও ডিজিটাল জীবনযাত্রাকে আরও গতিশীল করবে।”

সারা দেশে ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করছে গ্রামীণফোন। নতুন এই জিপিসি স্থাপন সেই ধারাবাহিকতারই প্রতিফলন।