আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মৌসুমী ফল উৎসব। স্থানীয় মৌসুমী ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ প্রদান এবং সাংবাদিক, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

সোমবার রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকারি কাজের ব্যস্ততার কারণে বিনোদনের তেমন সুযোগ হয় না। শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মৌসুমী ফলের এমন সমাহার ও এর স্বাদ উপভোগ করে তিনি আনন্দিত। তিনি ব্যতিক্রমী এ আয়োজনের জন্য প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন্দ, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারসহ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা।

উৎসবমুখর পরিবেশে অতিথিরা দেশীয় বিভিন্ন মৌসুমী ফল আস্বাদনের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, স্থানীয় মৌসুমী ফলের পরিচিতি ও জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত মৌসুমী ফল উৎসবে বক্তব্য রাখছেন ইউএনও মো. জিয়াউর রহমান