আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

২০২৬-২৭ অর্থবছরের সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

সজীব হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ৫৪১ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌরসভার সভাকক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে ব্যায় ধরা হয়েছে ৫৮ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৫ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৪১৭ টাকা এবং উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে ৫২ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৭৪২ টাকা। বাজেটে রাজস্ব ঘাটতি রয়েছে ১ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ১৭ টাকা। বাজেট অধিবেশনে যানজট, সড়কের পাশে অবৈধ দোকান, পৌর শহরের সড়ক বাতি ও প্ল্যান ছাড়াই বাড়ি ঘর নির্মাণ নিয়ে আলোচনা হয়।

উন্মুক্ত এই বাজেটে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আসাদুল হক বেলাল, সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাকেশ কুমার সাহা, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ। উন্মুক্ত এই বাজেট অধিবেশনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় পৌর প্রশাসক মাসুমা বেগম বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।