আজ-  ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় «» পুরুষের সমতা নিশ্চিত করতে কমপক্ষে দুইজন নারী কমিশনার রাখার সুস্পষ্ট বিধান যুক্ত করতে হবে। «» আদমদীঘিতে বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করলেন এমপি আব্দুল মহিত তালুকদার «» মৌলভীবাজারে জমিজমা বিরোধে ভাই হত্যার অভিযোগে পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেফতার «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া দখলমুক্ত ও অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান «» মৌলভীবাজারে কবি, প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে চুরি «» শিশু রাকার পরিবারের পাশে-এমপি মহিত তালুকদার «» ছাত্রীর মোবাইল ফোনে চ্যাটিং ঘটনায় আদমদীঘিতে মাদ্রাসার শিক্ষককে গনধোলায় দিয়ে পুলিশে সোর্পদ «» লন্ডনে দুইদিনব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে চুরি

     

 ( বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাইকুড়ি বাজারে মেসার্স আয়াত ট্রেডার্স নামে একটি কীটনাশক ঔষধের দোকানে মঙ্গলবার রাতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ভেন্টিলেটর ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করে ঔষধ এবং নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে কালাইকুড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে আবু সাঈদ রাহীর দোকানে চুরির এই ঘটনা ঘটে । দোকানের স্বত্বাধিকারী আবু সাঈদ রাহী বলেন, কালাইকুড়ি বাজারে মেসার্স আয়াত ট্রেডার্স নামে তার একটি কীটনাশক ঔষধের দোকান আছে। প্রতিদিনের মতো কেনা-বেচা শেষে দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যান। পরের দিন বুধবার সকালে দোকানে এসে দেখতে পান দোকানের ভেন্টিলেটর ভাঙা এবং মালপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। চোরেরা দোকানে থাকা কীটনাশক ঔষধ এবং ড্রয়ারে থাকা নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ সময় চোরেরা তার সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায়। রাহী আরো বলেন, চুরির ঘটনায় বুধবার সকালে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।