আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করা মো. মনিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। বৃহস্পতিবার (২জুলাই ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি মাদক প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাংবাদিকরা জেলায় মাদক ব্যবসার বর্তমান পরিস্থিতি ও এর প্রতিকারে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং পুলিশকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের হাতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিশেষ প্রকাশনা ‘স্মরণিকা : “মুক্তবলি” তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, পিন্টু দেবনাথ, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, রিপন আহমদ, সাংবাদিক এস.এ চৌধুরী জয়, আব্দুল বাছিত খান, চিনু রঞ্জন তালুকদার, রিপন আহমেদ, জ্যোর্তিময় চক্রবর্ত্তী, শাহ মো: ফজলুর রহমান, নাসরিন আক্তার প্রিয়া, শায়েক আহমদ, জাহেদুল ইসলাম পাপ্পু, তাওহীদ ইসলাম, ছাদিকুর রহমান (সাব্বির), রিপন আহমদ-২, স্বরণ সিং, জয়নাল আবেদীন ও হাকীম জয়নাল আবেদীন। এ সময় আরো বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।