আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বগুড়া সান্তাহার পুলিশ ফাঁড়ী ১ নারীর লাশ উদ্ধার করেছে

  (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার দুপুরে বগুড়ার সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ স্থানীয় নতুন বাজারের টিনসেডের নীচ থেকে  সালমা বেগম নামের  (৬০) বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে। বর্তমান সে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান বাড্ডা আনন্দ নগর এলাকার পুন্ডিত বেপারীর মেয়ে বলে জানা গাছে। এছাড় সে নোয়াখালির সদর উপজেলার সোনাপুর (পুশিপুর) আনন্দ নগরের স্থায়ী বাসিন্দা। সান্তাহার পৌর এলাকার নতুন বাজার এলাকাবাসী ও স্থানীয় পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়,ওই নারী দীর্ঘদিন থেকে উল্লেখিত টিনশেডের নিচে থাকতো। শনিবার দুপুরে সেখানে মৃত্যু হয়। সংবাদ পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারের লোকজনের নিকট তার মৃত্যুর সংবাদ পৌঁছে দেয়। সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন লাশ নিতে বাড়ি থেকে রওনা দিয়েছেন বলে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।সান্তাহার টাউন ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে ইউডি মামলা করা হয়েছে।