(বগুড়া) প্রতিনিধিঃ শনিবার দুপুরে বগুড়ার সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ স্থানীয় নতুন বাজারের টিনসেডের নীচ থেকে সালমা বেগম নামের (৬০) বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে। বর্তমান সে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান বাড্ডা আনন্দ নগর এলাকার পুন্ডিত বেপারীর মেয়ে বলে জানা গাছে। এছাড় সে নোয়াখালির সদর উপজেলার সোনাপুর (পুশিপুর) আনন্দ নগরের স্থায়ী বাসিন্দা। সান্তাহার পৌর এলাকার নতুন বাজার এলাকাবাসী ও স্থানীয় পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়,ওই নারী দীর্ঘদিন থেকে উল্লেখিত টিনশেডের নিচে থাকতো। শনিবার দুপুরে সেখানে মৃত্যু হয়। সংবাদ পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারের লোকজনের নিকট তার মৃত্যুর সংবাদ পৌঁছে দেয়। সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন লাশ নিতে বাড়ি থেকে রওনা দিয়েছেন বলে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।সান্তাহার টাউন ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে ইউডি মামলা করা হয়েছে।
বগুড়া সান্তাহার পুলিশ ফাঁড়ী ১ নারীর লাশ উদ্ধার করেছে
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ৪, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ • ৮ বার পঠিত






