আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হ্যাচারী মালিকের জরিমানা

  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাছের রেনু পোনা উৎপাদনের জন্য হ্যাচারী তৈরী করে ব্যবসা পরিচালনা করার পরও সরকারী নির্দ্দেশনা শর্তেও হ্যাচারীর লাইসেন্স না করার অপরাধে দুই ভাই মৎস্য হ্যাচারী মালিকের ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, রবিবার (৫ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালত টিম আদমদীঘি উপজেলা সদরের কদমা গ্রামের জিতু মৎস্য হ্যাচারী লাইসেন্স নবায়ন না করার অপরাধে কদমা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হ্যাচারী মালিক মিঠু হোসেনের ৫০ হাজার টাকা এবং আদমদীঘি রেলওয়ে ষ্টেশন এলাকায় অবস্থিত শাহাদৎ মৎস্য হ্যাচারীর মালিক তালশন গ্রামের আব্দুল জলিলের ছেলে বেলাল হোসেনের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়।