আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলের এক নেতাকে অপহরণের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মৌলভীবাজার-এর নেতৃবৃন্দ। আজ ৫ জুলাই-২০২৬ইং, দুপুরে, মৌলভীবাজার মামারবাড়ী রেস্টুরেন্ট-এর হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দরা বলেন- গত ২৬ জুন-২০২৬ইং, মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীরা মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সমবেত হন। সমাবেশে রওনা হওয়ার পূর্বমুহূর্তে আব্দুল্লাহ আল হোসাইন (জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), কামরুল হাসান (যুগ্ম সদস্যসচিব), জাবেদ রহমান (কেন্দ্রীয় সদস্য, জাতীয় ছাত্রশক্তি) এবং শাফাকাত হোসেন সাদেক (সিনিয়র যুগ্ম সদস্যসচিব, জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা)-এর নেতৃত্বে একদল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীকে বহনকারী গাড়িতে ধাক্কাধাক্কি ও আঘাতের ঘটনাও ঘটে। প্রতিবাদ সমাবেশ শেষে কুলাউড়া উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালা ও যোগদান অনুষ্ঠানে অংশ নিতে রওনা হলে কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে বিএফ শাহীন কলেজের সামনে একই ব্যক্তিরা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হামলার ঘটনা ঘটায়। এরপর আমরা কুলাউড়ার নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রওনা হই। যাওয়ার আগে উপস্থিত নেতাকর্মীদের জানানো হয়, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা মৌলভীবাজারের দিকে ফিরে যান। কুলাউড়ার কর্মসূচিতে ব্যস্ত থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেতৃবৃন্দরা জানতে পারেন- আব্দুল্লাহ আল হোসাইনকে ছাত্রলীগ অপহরণ করেছে- এমন প্রচারণা চালানো হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রচারনা এবং অপহরণের একটি মামলা দায়ের করা হয়। সম্ভাব্য সাংগঠনিক ব্যবস্থা এড়ানো এবং প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যেই এই অভিযোগ আনা হয়েছে বলে এ অভিযোগ করে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া-কে প্রধান ও অন্যান্যদের আসামী করে থানায় মামলা দায়ের করা এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করেন। মামলায় এনসিপি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মীকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু জেলা আহ্বায়ক নিজ উদ্যোগে তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে, তারা কেউ স্বাক্ষী হওয়ার বিষয়ে জানতেন না এবং তাদের কারও বক্তব্যও গ্রহণ করা হয়নি। এ বিষয়ে তাদের কাছে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ রয়েছে। অত্যান্ত দুঃখের বিষয়, ঘটনার প্রকৃত অবস্থা যাচাই না করে, জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের বক্তব্য গ্রহণ না করে এবং প্রাথমিক তদন্ত ছাড়াই মৌলভীবাজার মডেল থানা তড়িঘড়ি করে মামলাটি গ্রহণ করেছেন। এতে মামলার নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। আমরা শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং যারা মিথ্যা অভিযোগের মাধ্যমে দল ও দলের নেতাকর্মীদের হয়রানি করার চেষ্টা করেছে, তাদের উদ্দেশ্যও সবার সামনে স্পষ্ট হবে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মৌলভীবাজার-এর আহবায়ক খালেদ হাসান, সদস্য সচিব রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- দলীয় কোন্দলের কারণে মৌলভীবাজার মডেল থানায় দায়েরকৃত অপহরণের মামলা থেকে বিজ্ঞ আদালত থেকে জামিন করেন এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং সদস্য সচিব রুহুল আমিন।