আজ-  ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ মাটিচাপা : ঘাতক স্বামী আটক «» এআই প্রযুক্তিতে ভুয়া ছবি তৈরি করে কালের কণ্ঠের সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি «» কমলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত «» তীব্র গরমে স্বস্তি নেই প্রাণীকুলে:কমলগঞ্জে লাউয়াছড়া উদ্যানে হাঁসফাঁস বন্যপ্রাণীদের «» বগুড়া সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনতাইয়ের অভিযোগ   «» বগুড়া আদমদীঘিতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত «» রাজনগরে ১৮দিন পর চার হাত মাটির নিচে মিলল স্ত্রীর মরদেহ: স্বামী আটক «» মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন «» বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হ্যাচারী মালিকের জরিমানা «» স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন।

বগুড়া সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনতাইয়ের অভিযোগ  

সজীব  হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার সান্তাহারে টাকা লেনদেনের জের ধরে মেহেদী হাসান (৩১) নামের এক প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মেহেদী উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। রবিবার বেলা দেড় টায় সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সুজনের দোকানের সামনে ঘটনাটি ঘটে। ওই দিন রাতেই আহত মেহেদীর বাবা আদমদীঘি থানায় ইয়ার্ড কলোনী মহল্লার সেকেন্দারের ছেলে রাজু হোসেন, খোকনের ছেলে সাইফুল ও বাদশার ছেলে সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ও স্থানিয় সূত্রে জানা যায়, বিদেশ পাঠানোর বিষয় নিয়ে রাজু হোসেনের সঙ্গে মেহেদী হাসানের লেন দেন ছিলো। সম্প্রতি তা মিটে গেলেও মেহেদীর কাছে রাজুর কিছু টাকা পাওনা ছিলো। এরই মধ্যে গত ৪ জুলাই বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন মেহেদী। পরের দিন মেহেদী তার বন্ধু হিমেল কুমারকে সঙ্গে নিয়ে সান্তাহার মাইক্রোস্ট্যান্ডে তার বাবার সুতার দোকানে যান। দুপুর দেড় টায় মোটরসাইকেল নিয়ে তারা বাড়িতে ফেরার পথে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার সুজনের দোকানের সামনে পৌঁছলে রাজু বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের পথরোধ করেন। এরপর টিপচাকু দিয়ে এলোপাথারীভাবে মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানিয়রা গুরুত্বর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, মেহেদীর ব্যাগে থাকা দুই লাখ টাকা, স্বর্ণের চেইন, এক ভরি মালা, ৩ ভরি রুপার ব্যাচ লাইট ও একটি স্মার্ট আই ফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।  আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।