আজ-  ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত «» রাজনগরে ১৮দিন পর চার হাত মাটির নিচে মিলল স্ত্রীর মরদেহ: স্বামী আটক «» মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন «» বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হ্যাচারী মালিকের জরিমানা «» স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন। «» কমলগঞ্জে ব্যাংক থেকে উত্তোলিত টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন, প্রধান আসামি বটলা সেলিম গ্রেপ্তার «» বগুড়া সান্তাহার পুলিশ ফাঁড়ী ১ নারীর লাশ উদ্ধার করেছে «» এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে «» লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলায় কবি সৈয়দ কাহেরের কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’র মোড়ক উন্মোচন, «» কমলগঞ্জে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত আটক

রাজনগরে ১৮দিন পর চার হাত মাটির নিচে মিলল স্ত্রীর মরদেহ: স্বামী আটক

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১৮ দিন পর নিজ বাড়ির আঙিনার প্রায় ৪ হাত গভীর মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে স্ত্রীর মরদেহ। হত্যার পর মরদেহটি বালির বস্তা দিয়ে চাপা দিয়ে তার ওপর সিসি ঢালাই করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে প্রায় চার ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৩ জুলাই আলমগীর রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে দাবি করেন, তার স্ত্রী জায়েদা বেগম কাউকে কিছু না জানিয়ে সৌদি আরব চলে গেছেন। তবে তদন্তে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এবং নিজের বাড়ির আঙিনায় মরদেহ গোপনে দাফন করার স্থান দেখিয়ে দেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।
এনিয়ে বিপুল সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজনগর ও মনিরুল ইসলাম পুলিশ সুপার মৌলভীবাজার বলেন-মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।