আজ-  ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: অভিযানে আমান উল্লাহ নামীয় এক ব্যক্তি আটক। «» দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেকমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব «» কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত «» মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে  আন্তঃধর্মীয় সংলাপ «» বগুড়া আদমদীঘিতে তিন মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা «» রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ মাটিচাপা : ঘাতক স্বামী আটক «» এআই প্রযুক্তিতে ভুয়া ছবি তৈরি করে কালের কণ্ঠের সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি «» কমলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত «» তীব্র গরমে স্বস্তি নেই প্রাণীকুলে:কমলগঞ্জে লাউয়াছড়া উদ্যানে হাঁসফাঁস বন্যপ্রাণীদের «» বগুড়া সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনতাইয়ের অভিযোগ  

কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি বিপন্ন প্রজাতির ‘লজ্জাবতী বানর’ (ইবহমধষ ঝষড়ি খড়ৎরং) সুস্থ অবস্থায় পুনরায় চা বাগানে অবমুক্ত করা হয়েছে। গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার আলীনগর চা বাগান এলাকার একটি প্রাকৃতিক আবাসস্থলে বন্যপ্রাণীটিকে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রোববার রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার হালিমা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় এই লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরই এটিকে রাজকান্দি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
বন্যপ্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরিচর্যা এবং এর স্বাভাবিক টেরিটোরি (বিচরণক্ষেত্র) নিশ্চিতপূর্বক নিরাপদ অবমুক্তির লক্ষ্যে জার্মানি-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা চষঁসঢ়ষড়ৎরং ব.ঠ. এর সহযোগিতায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করা হয়। নিবিড় পর্যবেক্ষণে প্রাণীটি সম্পূর্ণ সুস্থ এবং বনে অবমুক্তির উপযোগী বলে বিবেচিত হয়।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া জানান, লজ্জাবতী বানর একটি অতি লাজুক ও নিশাচর বন্যপ্রাণী। আমাদের বনাঞ্চল থেকে এরা ক্রমশ হারিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত প্রাণীটি সুস্থ থাকায় এর উপযোগী প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করে আলীনগর চা বাগান এলাকায় সফলভাবে অবমুক্ত করা হয়েছে। এ ধরনের বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।
পরিবেশবাদীরা জানান, বন উজাড় ও আবাসস্থল ধ্বংসের কারণে এই বিরল প্রজাতির নিশাচর প্রাণীগুলো মাঝেমধ্যে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। এদের সুরক্ষায় প্রাকৃতিক বন ও এদের আবাসস্থল টিকিয়ে রাখা জরুরি। অবমুক্তকরণের সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় পরিবেশকর্মীগণ উপস্থিত ছিলেন।