আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে তিন মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা

(বগুড়া)প্রতিনিধিঃ মৎস্য খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত পশ্চিম বগুড়ার আদমদীঘিতে মৎস্য খাদ্য লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনার অপরাধে তিন মৎস্য খাদ্য ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, মঙ্গলবার ( ৭ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা সদরের বাজারে ভ্রাম্যমান আদালত টিম অভিযান চালিয়ে মৎস্য খাদ্য লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা ও মৎস্য খাদ্য বিক্রি করার অপরাধে মের্সাস সরকার ট্রের্ডাসের সত্বাধিকারী মুজাহিদ হোসেনের ১০ হাজার টাকা,হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের সত্বাধীকারী মোস্তাক আহম্মেদের ৫ হাজার টাকা এবং মাসুদ রানা খাদ্য ভান্ডারের সত্বাধীকারী মাসুদ রানার ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়।##