আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সজীব  হাসান, স্টাফ রিপোর্টার:

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে দিনব্যাপী একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে খাড়ির ব্রিজ সংলগ্ন বেডো অফিসে আয়োজিত এই ক্যাম্পে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১৫৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আজ শুক্রবার সকালে বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি শাখার সহ সভাপতি আহসান হাবীব তুহিন এই ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন বয়সী মানুষ অর্থোপেডিক্স, চর্ম ও যৌন চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করেন।  মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন অর্থোপেডিক্স ডাক্তার জাবেদ আল মাসুদ এবং চর্ম ও যৌন বিষয়ক ডাক্তার এস এম তাহা৷ বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। স্থানীয় বাসিন্দা লিমা, জেসমিন ও লাভলী বেগম এমন আয়োজনের প্রশংসা করে বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।