আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণ, নিরাপত্তা এবং দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত এ দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী, শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ আবদুল জলিল,  ০৮ নং ওয়ার্ড সেক্রেটারি হিফজুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ, মুহাম্মদ ইয়াওর আলী, মুহাম্মদ আবদুর রশিদ, আবদুল বাছিত, আবু বক্কর, রিপন মিয়া, মখলিছ মিয়া, মারুফ মিয়া, প্রমূখ।  স্থানীয় আলেম-উলামা, সংগঠনের নেতৃবৃন্দ,  ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মুনাজাত করা হয়। 

 দোয়া মাহফিল নেতৃবৃন্দ বলেন, পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 দুর্যোগের এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মহান আল্লাহ তাআলা যেন বন্যাকবলিত মানুষের কষ্ট দূর করেন।