আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় ফল বিতরণ, ফল উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

কমলগঞ্জ পৌর এলাকা রামপাশা (আংশিক ) এলাকায় অবস্থিত হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ৩য়

ধাপে ফল বিতরণ, ফল উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ জুলাই ২০২৬ ইংরেজী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মৌসুমি ও পুষ্টিকর ফল বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় সফলতা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ জানান, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, পুষ্টি সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও দ্বীনি শিক্ষায় উৎসাহিত করতে ধারাবাহিকভাবে এ ধরনের কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।