আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

 (বগুড়া) প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরডিএর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরডিএ, বগুড়ার পরিচালক (প্রশাসন) জনাব মোঃ খালিদ আওরংগজেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস সেখ ফারজানা ফেরদৌসী, সভানেত্রী, আরডিএ লেডিস ক্লাব; ড. শেখ মেহ্দী মোহাম্মদ, পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) ও সভাপতি, অফিসার্স অ্যাসোসিয়েশন; ড. মাকছুদ আলম খান, পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ) ও সভাপতি, অনুষদ পরিষদ এবং জনাব মোঃ মোখলেসুর রহমান, অধ্যক্ষ, আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ আলতাব হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন)। আলোচনা সভায় বক্তারা শহীদ আবু সাঈদ, শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ জুলাই গণ-আন্দোলনের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বক্তারা দেশপ্রেম, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ, সুশাসন এবং জাতীয় উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বাদ জোহর একাডেমী জামে মসজিদে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁদের আত্মত্যাগ জাতিকে দায়িত্বশীলতা, সততা ও জনকল্যাণে নিবেদিত থেকে দেশ গঠনের অনুপ্রেরণা জোগায়। তিনি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার পক্ষ থেকে গবেষণা, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।