আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার। এ সময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী অভিযান চলাকালে পালিয়ে যান। বুধবার (১৫ জুলাই ২০২৬) জুড়ী থানার উত্তর সাগরনাল গ্রামের একটি বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের কর্মকর্তারা। অভিযানে গ্রেফতার হন- হাসিনা বেগম (৩৭)। তিনি উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা। এ সময় তার স্বামী মো. এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযানকালে একটি লেডিস পার্সের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ২ হাজার ৯০০ টাকা নগদ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের কৌটার ভেতরে থাকা দুটি পৃথক পলিপ্যাকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪০০ পিস, যার মোট ওজন ৪০ গ্রাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ছবি সংযুক্ত।