আজ-  ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল ও কমলগঞ্জ  উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» শ্রীমঙ্গলে শুরু হলো বই পড়া উৎসব-২০২৬, অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পাঠক «» TIB Raises Concern, Describing Violations of «» বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু «» শোক সংবাদ॥ শামসুন্নাহার বেগম ॥ «» মৌলভীবাজারে ‘হলদে পাখি কার্নিভাল–২০২৬’ অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এক নারীকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১ «» কমলগঞ্জে প্রবাসীর বসতবাড়ীর জায়গা দখল করার চেষ্টা : থানায় লিখিত অভিযোগ দায়ের «» কমলগঞ্জে ১১ শত নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করে আলোচনায় এক চেয়ারম্যান প্রার্থী মুহিবুল আলম «» একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী

বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত 

সজীব হাসান স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার ৭ টি মন্দিরের আয়োজনে  হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকালে ধর্মীয় পাঁক পরিক্রমা সহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আদমদীঘি উপজেলা সদরের তালসন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির,সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দির,সান্তাহার পৌর সভার রেলওয়ে মন্দির, বশিপুর রাধাগোবিন্দ মন্দির,চাঁপাপুর ইউপি’র কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দির,মিতইল রাধাগোবিন্দ মন্দির ও কুন্দগ্রাম ইউপি’র তারতা গোবিন্দ মন্দিরে ঢাক,ঢোলক,বাদ্য,শঙ্ক, উলধ্বনি দিয়ে শ্রীশ্রী জগন্নাথ,বলরাম,সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গন থেকে রথের প্রথম টানের মধ্য দিয়ে মূল অনুষ্টান শুরু হয়।  কথিত আছে,রথযাত্রার পূর্ণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ,দাদা বলরাম,বোন সুভদ্রাকে নিয়ে সপ্তাহ কালের জন্য মাসির বাড়ী অর্থাৎ ইন্দ্রদ্যুস্নের পত্নী গুন্ডিচার বাড়ীতে গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা।  রথযাত্রার এই পূর্ণ্য তিথিতে শ্রীশ্রী জগন্নাথ ধাম পরী ছাড়াও পৃথিবীর অন্যান্য স্থানে মহাসমারোহের সঙ্গে পালিত হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার বলেন, রথের দড়ি স্পর্শে ( দড়ি টানলে) পূর্ণ্য লাভ হয়। তাই হিন্দু ধর্মালম্বীরা পূর্ন্যতা লাভের আশায় রথযাত্রার আয়োজন করা হয়। রথযাত্রা উৎসব সু- শৃংখল, শান্তি পূর্ণ্য ভাবে সম্পন্ন করতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নির্দ্দেশনায় নের্তৃত্বে পুলিশ বাহিনী সার্বিক সহায়তা করেন।  রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাদল মৈত্র,উদয় সরকার,বাপ্পা দেবনাথ,মিহির সরকার,নিতিশ পাল,ডাঃ বিপুল সরকার,রাকেশ সাহা,মদন সরকার,লক্ষন সরকার,প্রদীপ সরকার,রাজ কুমার সাহা,উত্তম ঘোষ,অরুন সরকার,আনন্দ পাল,ব্যাটেল মৈত্র,জগাই কুন্ডু,উৎপল দেবনাথ সহ উপজেলার কয়েকটি স্থানে রথযাত্রার স্থানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।