আজ-  ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» TIB Demands Immediate, Unbiased Investigation «» শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ «» জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। «» বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত  «» বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা «» ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত «» সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন «» কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু «» কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

মৌলভীবাজার জেলা আলইসলাহের সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক এর সুস্হতা কামনায়  দোয়া মাহফিল। 

মৌলভীবাজার জেলা আলইসলাহের সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক এর সুস্হতা কামনায়  দোয়া মাহফিল। 

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ মো. এনামুল হক-এর আশু রোগমুক্তি কামনায় জেলা আল-ইসলাহের উদ্যোগে খতমে খাজেগান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আল-ইসলাহের সভাপতি মাওলানা মো. শামসুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র খতমে খাজেগান, মিলাদ ও আলোচনা শেষে অসুস্থ মাওলানা হাফিজ মো. এনামুল হকের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আল-ইসলাহের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলগণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল আলীম, মাওলানা মো. মকবুল হোসেন খান, সৈয়দ মো. ইউনুস আলী, মাওলানা ইসহাক আহমদ, মাওলানা বশির আহমদ, মাওলানা মোঃ শামছুল ইসলাম, মাওলানা মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা মো. আব্দুস সালাম, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা মো. আব্দুস শহীদসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

মাহফিলের  সমাপনী পর্বে সভাপতি মাওলানা মো. শামসুল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে মাওলানা হাফিজ মো. এনামুল হকের পূর্ণাঙ্গ সুস্থতা, দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘ নেক হায়াত কামনা করেন।