আজ-  ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল ও কমলগঞ্জ  উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» শ্রীমঙ্গলে শুরু হলো বই পড়া উৎসব-২০২৬, অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পাঠক «» TIB Raises Concern, Describing Violations of «» বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু «» শোক সংবাদ॥ শামসুন্নাহার বেগম ॥ «» মৌলভীবাজারে ‘হলদে পাখি কার্নিভাল–২০২৬’ অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এক নারীকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১ «» কমলগঞ্জে প্রবাসীর বসতবাড়ীর জায়গা দখল করার চেষ্টা : থানায় লিখিত অভিযোগ দায়ের «» কমলগঞ্জে ১১ শত নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করে আলোচনায় এক চেয়ারম্যান প্রার্থী মুহিবুল আলম «» একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী

শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ সবুজবাগ আবাসিক এলাকা থেকে দুটি সুসজ্জিত রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় ভক্তদের ভক্তিগীতি, কীর্তন ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রথযাত্রায় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সের ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রথযাত্রা সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ভক্তরা সন্তোষ প্রকাশ করেন।

ছবির ক্যাপশন: ১-৩, শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা