আজ-  ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল ও কমলগঞ্জ  উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» শ্রীমঙ্গলে শুরু হলো বই পড়া উৎসব-২০২৬, অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পাঠক «» TIB Raises Concern, Describing Violations of «» বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু «» শোক সংবাদ॥ শামসুন্নাহার বেগম ॥ «» মৌলভীবাজারে ‘হলদে পাখি কার্নিভাল–২০২৬’ অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এক নারীকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১ «» কমলগঞ্জে প্রবাসীর বসতবাড়ীর জায়গা দখল করার চেষ্টা : থানায় লিখিত অভিযোগ দায়ের «» কমলগঞ্জে ১১ শত নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করে আলোচনায় এক চেয়ারম্যান প্রার্থী মুহিবুল আলম «» একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী

সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহবায়ক আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে গত মঙ্গলবার (১৪ জুলাই) ১১ সদস্য বিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটিগুলো অনুমোদন করা হয়। প্রতিটি কমিটিতে দলের ত্যাগী, পরীক্ষিত এবং তৃণমূলের জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন অনুমোদিত ইউনিয়ন কমিটিগুলো হলো-১নং রহিমপুর ইউনিয়নে আহ্বায়ক ইলিয়াছ মিয়া, সদস্য সচিব শাহরিয়ার চৌধুরী লিটন, ২নং পতনঊষার ইউনিয়নে আহ্বায়ক আব্দুস শহীদ , সদস্য সচিব জুনেদ আহমদ, ৩নং মুন্সীবাজার ইউনিয়নে আহ্বায়ক বরাত আলী, সদস্য সচিব নওরুজ মিয়া, ৪নং শমসেরনগর ইউনিয়নে আহ্বায়ক জয়নাল আবেদিন, সদস্য সচিব আহমেদুর রহমান খোকন, ৫নং কামলগঞ্জ ইউনিয়নে আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হারিছুর রহমান, ৬নং আলীনগর ইউনিয়নে আহ্বায়ক লক্ষী মোহন সিংহ, যুগ্ম আহবায়ক আলিক মিয়া, ৭নং আদমপুর ইউনিয়নে আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব নজরুল ইসলাম মনির, ৮নং মাধবপুর ইউনিয়নে আহ্বায়ক শাহ ইকবাল হোসেন, সদস্য সচিব আব্দুল মন্নান, ৯নং ইসলামপুর ইউনিয়নে আহ্বায়ক হেলিম মিয়া, যুগ্ম আহবায়ক সুন্দর আলি।
উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহবায়ক আবুল হোসেন জানান, দলের উপজেলা কাউন্সিলকে সামনে রেখে দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের দিনের মধ্যে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করে উপজেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।