আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদকঃ 

নিজস্ব প্রতিবেদক||পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং সদকায়ে জারিয়ার মহৎ উদ্দেশ্যে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মসূচির আওতায় হযরত শাহ আজম রহ দরগাহ জামে মসজিদে ও জনসাধারণের ফলের গাছের চারা রোপণ করা হয়।

ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, সমাজসেবকগন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় সদস্যবৃন্দরা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং এটি একটি মহৎ ইবাদত ও সদকায়ে জারিয়া।

একটি গাছ মানুষের উপকারে আসা পর্যন্ত এর সওয়াব অব্যাহত থাকে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করা।

বৃক্ষ রোপন কর্মসূচি উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী, কুমড়াকাপন এলাকার বিশিষ্ট মুরব্বির মোহাম্মদ নজীব উল্লাহ তালুকদার, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র  মুহাম্মদ আনোয়ার হোসেন, হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ, মুহাম্মদ সুফি মিয়া মুহাম্মদ সিকন মিয়া, মুহাম্মদ নাহিদ আহমদ মডেল মাদ্রাসার ছাত্রবৃন্দ প্রমূখ। 

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এটি বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম ধাপ। পর্যায়ক্রমে আরও বিভিন্ন এলাকায়,  মসজিদ, মাদ্রাসা, রাস্তার পাশে এ কার্যক্রম অব্যাহত থাকবে । পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী

প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।