আজ-  ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে এক নারীকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১ «» কমলগঞ্জে প্রবাসীর বসতবাড়ীর জায়গা দখল করার চেষ্টা : থানায় লিখিত অভিযোগ দায়ের «» কমলগঞ্জে ১১ শত নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করে আলোচনায় এক চেয়ারম্যান প্রার্থী মুহিবুল আলম «» একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী «» বগুড়া আদমদিঘীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত  «» TIB Questions Government’s Retreat from «» মৌলভীবাজাওে ২৫ চা শ্রমিক উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ «» বগুড়া আদমদীঘিতে সার পরিবহনে ক্যাশ মেমো না থাকায় এক প্রতিষ্ঠানকে জরিমানা, গুদাম সিলগালা «» বগুড়া শান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ  «» সড়কের উপর ভ্যান বসিয়ে প্রকাশ্যে ব্যবসা চলছে, দেখার কেউ নেই! কুসুমবাগে মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-সিলেট সড়ক!

কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা।

নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ভাগমতপুর নিবাসী, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হাফিজ মাওলানা আব্দুল মান্নান (মনু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ বিকেলে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জয়পাশা হযরত শাহ কামাল (রহ.) জামে মসজিদের সম্মানিত খতিব এবং একজন প্রখ্যাত হাফিজে কুরআন ও শিক্ষক ছিলেন।

​দীর্ঘদিন ধরে তিনি কোরআনের খেদমত, দ্বীনি শিক্ষার বিস্তার এবং অসংখ্য শিক্ষার্থীকে হিফজে কুরআনের আলোয় আলোকিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর ইন্তেকালের সংবাদে কুলাউড়াসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও অভিভাবককে হারিয়ে তাঁর ছাত্র, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের মাতম চলছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে তাঁর নিজ গ্রাম ভাগমতপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

​মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও ভক্তদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন।