আজ-  ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে এক নারীকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১ «» কমলগঞ্জে প্রবাসীর বসতবাড়ীর জায়গা দখল করার চেষ্টা : থানায় লিখিত অভিযোগ দায়ের «» কমলগঞ্জে ১১ শত নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করে আলোচনায় এক চেয়ারম্যান প্রার্থী মুহিবুল আলম «» একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী «» বগুড়া আদমদিঘীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত  «» TIB Questions Government’s Retreat from «» মৌলভীবাজাওে ২৫ চা শ্রমিক উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ «» বগুড়া আদমদীঘিতে সার পরিবহনে ক্যাশ মেমো না থাকায় এক প্রতিষ্ঠানকে জরিমানা, গুদাম সিলগালা «» বগুড়া শান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ  «» সড়কের উপর ভ্যান বসিয়ে প্রকাশ্যে ব্যবসা চলছে, দেখার কেউ নেই! কুসুমবাগে মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-সিলেট সড়ক!

নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পোরশা থানার গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার একটি দল অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় বেলাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামের মৃত ছবের আলীর ছেলে। পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত মাদক। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।