আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা

সালেহ আহমদ (স’লিপক):

মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ বিশেষ সম্মাননা স্মারক লাভ করেছেন। এই আন্তর্জাতিক গৌরব অর্জন উপলক্ষে শ্রীমঙ্গলে তাঁকে এক জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সম্মেলনে অংশগ্রহণকারী সংগঠনের ১০ জন কর্মীর হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) শ্রীমঙ্গল পৌরসভার সেমিনার হলরুমে ফারুক খাঁনের আন্তর্জাতিক স্বীকৃতি লাভে আনন্দ প্রকাশ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখা। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ-এর সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সাহেদ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মুহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব মো. রুবেল আহমেদ, মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সবুজ, নাসির আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফারুক খাঁনের অবদান অত্যন্ত প্রশংসনীয়। আন্তর্জাতিক পরিসরে তাঁর এই সম্মাননা শ্রীমঙ্গল তথা পুরো মৌলভীবাজার জেলার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। ভবিষ্যতেও মানবাধিকার এবং জনকল্যাণে তাঁর নেতৃত্বে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে, ফারুক খাঁন এবং উপস্থিত অতিথিরা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণকারী সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০ জন কর্মীর হাতে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংগঠনের নেতাকর্মী, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান থেকে মানবাধিকার রক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ১১ জুলাই ২০২৬ইং রাজধানী ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ ফারুক খাঁনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। এছাড়া একই অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল খাঁন আশরাফুলকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।