আজ-  ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে এক নারীকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১ «» কমলগঞ্জে প্রবাসীর বসতবাড়ীর জায়গা দখল করার চেষ্টা : থানায় লিখিত অভিযোগ দায়ের «» কমলগঞ্জে ১১ শত নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করে আলোচনায় এক চেয়ারম্যান প্রার্থী মুহিবুল আলম «» একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী «» বগুড়া আদমদিঘীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত  «» TIB Questions Government’s Retreat from «» মৌলভীবাজাওে ২৫ চা শ্রমিক উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ «» বগুড়া আদমদীঘিতে সার পরিবহনে ক্যাশ মেমো না থাকায় এক প্রতিষ্ঠানকে জরিমানা, গুদাম সিলগালা «» বগুড়া শান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ  «» সড়কের উপর ভ্যান বসিয়ে প্রকাশ্যে ব্যবসা চলছে, দেখার কেউ নেই! কুসুমবাগে মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-সিলেট সড়ক!

শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অফিস সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল পৌর এলাকার জালালিয়া রোডের বাসিন্দা। তিনি আব্দুল করিমের ছেলে।

অভিযান চলাকালে তাকে অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলনরত অবস্থায় আটক করা হয়। পরে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। 

অভিযোগের সত্যতা ও তার স্বীকারোক্তির ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪(চ) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

এ সময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল। এছাড়া মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন রোধ এবং পরিবেশ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউএনও এর অভিযান