আজ-  ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে এক নারীকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১ «» কমলগঞ্জে প্রবাসীর বসতবাড়ীর জায়গা দখল করার চেষ্টা : থানায় লিখিত অভিযোগ দায়ের «» কমলগঞ্জে ১১ শত নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করে আলোচনায় এক চেয়ারম্যান প্রার্থী মুহিবুল আলম «» একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী «» বগুড়া আদমদিঘীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত  «» TIB Questions Government’s Retreat from «» মৌলভীবাজাওে ২৫ চা শ্রমিক উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ «» বগুড়া আদমদীঘিতে সার পরিবহনে ক্যাশ মেমো না থাকায় এক প্রতিষ্ঠানকে জরিমানা, গুদাম সিলগালা «» বগুড়া শান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ  «» সড়কের উপর ভ্যান বসিয়ে প্রকাশ্যে ব্যবসা চলছে, দেখার কেউ নেই! কুসুমবাগে মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-সিলেট সড়ক!

শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত




সৈয়দ ছায়েদ আহমদ শ্রীমঙ্গল( মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান 'শব্দশৈলী'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শুক্রবার  রাতে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উদীচী মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহর চক্রবর্তী, সমাজসেবক আমিনুর রশিদ মুরাদ এবং কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শব্দশৈলী শ্রীমঙ্গলের শিক্ষার্থীদের প্রাণবন্ত কবিতা আবৃত্তি। এছাড়া আমন্ত্রিত বাচিকশিল্পী দেবাশীষ চৌধুরী রাজা ও জলি পাল শ্রুতিনাটক পরিবেশন করেন। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীও কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে শব্দশৈলী শ্রীমঙ্গলের প্রশিক্ষক ও পরিচালক বিকাশ দাশ বাপ্পন বলেন, "শব্দশৈলীর মূল প্রতিপাদ্য হলো— রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি।" তিনি বলেন, মাত্র দুই বছরের পথচলায় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে চলেছে। শিশু-কিশোরদের ভাষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে শব্দশৈলী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানটি শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রজন্মের ভাষা ও সংস্কৃতি চর্চায় শব্দশৈলীর ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রশংসিত হয়।