আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
দীর্ঘ শিক্ষা-জীবনের সফল সমাপ্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীকে আন্তরিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠান ও ‘মো. জহির আলী সংবর্ধনাগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী।

মো. জহির আলী সংবর্ধনা পরিষদের আহ্বায়ক ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী-এর সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) অবিনাশ আচার্য, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, শ্রীমঙ্গল ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ এবং সিলেট পাইলট স্কুলের শিক্ষক ও শিক্ষক নেতা মো. কবির আহমদ।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত ব্যক্তি শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী। তিনি দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

তারা মো. জহির আলীর শিক্ষা ক্ষেত্রে অবদান, সততা, নিষ্ঠা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মো. জহির আলীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। বিদায়ের আবেগঘন পরিবেশে উপস্থিত সকলেই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।

ছবির ক্যাপশন: ১, বক্তব্য রাখছেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী
২-৩, শ্রীমঙ্গলে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখছেন সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী