আজ-  ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে এক নারীকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১ «» কমলগঞ্জে প্রবাসীর বসতবাড়ীর জায়গা দখল করার চেষ্টা : থানায় লিখিত অভিযোগ দায়ের «» কমলগঞ্জে ১১ শত নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করে আলোচনায় এক চেয়ারম্যান প্রার্থী মুহিবুল আলম «» একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী «» বগুড়া আদমদিঘীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত  «» TIB Questions Government’s Retreat from «» মৌলভীবাজাওে ২৫ চা শ্রমিক উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ «» বগুড়া আদমদীঘিতে সার পরিবহনে ক্যাশ মেমো না থাকায় এক প্রতিষ্ঠানকে জরিমানা, গুদাম সিলগালা «» বগুড়া শান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ  «» সড়কের উপর ভ্যান বসিয়ে প্রকাশ্যে ব্যবসা চলছে, দেখার কেউ নেই! কুসুমবাগে মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-সিলেট সড়ক!

সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ 

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে বোর্ডের অন্তর্ভুক্ত মাদরাসাসমূহের শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮ জুলাই ২০২৬ সকাল ১১টায় সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল  মাদরাসায়  এ শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান ও দোয়া পরিচালনা করেন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী। 

প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ.) মাদরাসার মুহাদ্দীস হযরত মাওলানা নজমুল হুদা খান, বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারী ও হাফিজ মাওলানা আশফাকুজ্জামান আদনান। 

সিলেট মহানগরের সভাপতি হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির সাহেবের সভাপতিত্বে মহানগরের সেক্রেটারি হাফিয মো. ছাদ উদ্দিন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন হাফিজ আব্দুল লতিফ।

সভায় বক্তারা হিফযুল কুরআন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং বোর্ডের অধীনস্থ মাদরাসাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।।