আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

বগুড়া আদমদীঘিতে সার পরিবহনে ক্যাশ মেমো না থাকায় এক প্রতিষ্ঠানকে জরিমানা, গুদাম সিলগালা

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে সার পরিবহনের সময় ক্যাশ মেমো প্রদর্শন করতে না পারায় এবং গুদামে মজুদের সঠিক হিসাব না থাকায় মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জ-রি-মা-না করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে। রবিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বিএডিসি ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ ক্যাশ মেমো ছাড়াই আদমদীঘি সদর ইউনিয়নের মেসার্স খন্দকার ট্রেডার্সের নিকট ডিএপি ও এমওপি রাসায়নিক সার পরিবহন করছিলেন। এসময় উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় সার পরিবহনের গাড়ি আটক করার পর সারের ক্যাশ মেমো প্রদর্শন করতে না পারায় এবং গুদামে মজুদের সঠিক হিসাব না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সেই সাথে মেসার্স কাশেম এন্টারপ্রাইজের গুদামটি সিলগালা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম ও থানার সাব-ইন্সপেক্টর সোহাগ প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের অবৈধ মজুদ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।